গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home North 24Pgs হৃদয়পুরে পুকর থেকে নাবালকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

    হৃদয়পুরে পুকর থেকে নাবালকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

    0
    100
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বারাসতের হৃদয়পুর সংলগ্ন শিবতলা পুকুর থেকে এক নাবালকের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
    জানা যাচ্ছে, বারাসত ৩১ নম্বর ওয়ার্ডের কৈলাস নগর মাঠ সংলগ্ন এলাকায় বাড়ি ওই নাবালকের। রবিবার দুপুর ১১ টা নাগাদ তাকে পুকুরের আশপাশে ঘুরতে দেখা যায়। তারপর থেকে ওই নাবালকের কোনও খোঁজ না মেলায় খবর দেওয়া হয় পুলিশকে। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে পুকুর পারেই তাকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। এর পর সোমবার গভীর রাতে ভেসে ওঠে ওই নাবালকের দেহ।
    এদিকে এই ঘটনায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েছে স্থানীয় কাউন্সিলর শুল্কা ঘোষ। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে ও পুকুর পার সংস্কারের দাবি জানানো হলেও তাতে কর্ণপাত করেননি কাউন্সিলর।