গার্ডেনরিচে উড়ালপুলে উল্টালো গাড়ি, কিশোরের মৃত্যু

0
167
ছবি সৌজন্যে : নিজস্ব
গার্ডেনরিচের উড়ালপুল দিয়ে প্রচন্ড গতিতে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি। শুক্রবার রাতের দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে রাতে ৬ বন্ধু মিলে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিল।
অভিযোগ গাড়িটি চালাচ্ছিল বছর ১৬-র কিশোর। গার্ডেনরিচ উড়ালপুর ওপর দিয়ে প্রচণ্ড গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে ৫ বার ডিগবাজি খায় গাড়িটি। দুর্ঘটনার পর গাড়ির জানালা ভেঙে বাইরে ছিটকে পড়ে ওই কিশোর। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরাও জখম হয়েছে।
অন্যদিকে রেড রোডেও দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।