গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home South 24 Pgs বজবজে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে মৃত নাবালক

    বজবজে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণে মৃত নাবালক

    0
    244
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বজবজের একটি ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক নাবালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার ১৯ নম্বর ওর্য়াডে একটি ঝালাইয়ের গ্যারেজ রয়েছে।
    এলাকার বাসিন্দা শেখ নিজামউদ্দিন সেই গ্যারজ চালান। সেখানে সাধারণত খালি তেলবাহী ট্যাঙ্কারগুলি ঝালাই করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওই গ্যারাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের ছাদের একাংশ উড়ে যায়। গুরুতর আহত হয় এক নাবালক-সহ ২। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ।
    দুই আহতকে উদ্ধার করে ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।