নাবালিকার শ্লীলতাহানি, মহিলা পুলিশকে ঘিরে বিক্ষোভ-হেনস্থা

0
208
ছবি সৌজন্যে : নিজস্ব
নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে ধুন্ধুমার ভাঙড়ের হাটগাছা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই ঘিরে ধরে বিক্ষোভ দেখান মহিলারা।
মহিলা পুলিশ অফিসারকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। নির্যাতিতা নাবালিকার অভিযোগ এলাকার বাসিন্দা বলরাম মণ্ডল ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। তাঁর অভিযোগ বলরাম মণ্ডল এর আগেও একাধিকবার তাঁর শ্লীলতাহানি করলেও ভয়ে কিছু জানায়নি।
এবার বিষয়টি পরিবারকে জানাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।