দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন, ব্রিফকেসে দেহ

0
116
ছবি সৌজন্যে : এক্স
নাবালিকাকে ধর্ষণ ও খুন করে দেহ ব্রিফকেসে ভরে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে নয়াদিল্লির নেহেরু বিহারে। পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ওই নাবালিকা এক আত্মীয়ের বাড়িতে যাবে বলে বেরোয়। তাদের ফ্ল্যাটেরই পিছনে ওই আত্মীয়ের বাড়ি। প্রায় ২ ঘণ্টা হয়ে গেলেও সে ফেরেনি।
বাবা খুঁজতে বেরোলে, একজন জানান, নাবালিকাকে ফ্ল্যাটের অন্যপ্রান্তে যেতে দেখেন। এর পরই মেয়ের খোঁজে বেরিয়ে ফ্ল্যাট থেকে ২০০ মিটার দূরে একটি ফ্ল্যাটের সামনে গিয়ে থমকান নাবালিকার বাবা। সেই ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। কিন্তু ভিতরে লোক আছে বলে মনে হয় তাঁর। এর পরেই খবর দেওয়া হয় দয়ালপুর থানায়।
ততক্ষণে অবশ্য নাবালিকার বাবা ও স্থানীয় বেশ কয়েক জন ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকেন। সেখানে মেঝের উপর একটি সুটকেস পড়ে থাকতে দেখেন তাতে উপুড় হয়ে শোওয়ানো ছিল নাবালিকার দেহ। এরপর পুলিশ দেহ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।