গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National বেড নেই, পাটনায় অ্যাম্বুলেন্সে মৃত্যু ধর্ষিতা নাবালিকার

    বেড নেই, পাটনায় অ্যাম্বুলেন্সে মৃত্যু ধর্ষিতা নাবালিকার

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স
    সরকারি হাসপাতালে বেড নেই, দীর্ঘক্ষণ অপেক্ষা করে করে অবশেষে ধর্ষিতা নাবালিকার মৃত্যু হয়েছে অ্যাম্বুলেন্সে শুয়েই। এই অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে পাটনা। তবে পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছেন পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে খবর, নাবালিকার বাড়ি মুজাফফরপুরে।
    পিসির বাড়ি থেকে কুরকুরে আর চকোলেটের লোভ দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর তাকে ছুরি দিয়ে কোপায় দুষ্কৃতীরা। সন্ধ্যায় একটি পুকুরের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরে পাটনা সরকারি হাসপাতালে রেফার করা হয় তাকে। বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার নাবালিকাকে নিয়ে যাওয়া হয় পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
    কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ, হাসপাতালে বেড না থাকায়, অ্যাম্বুলেন্সে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। রবিবার মৃত্যু হয়েছে নির্যাতিতার। গত ২৬ মে রাতেই ধর্ষণ ও খনে অভিযুক্ত রোহিত কুমার সানিকে গ্রেফতার করে পুলিশ। মুজাফফরপুরের এসপি বলেছেন, ধৃতের বিরুদ্ধে আগেও এই ধরনের অভিযোগ উঠেছে। ঘটনার রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।