আবাসের নাম নাবালিকাকে যৌন নিগ্রহ, অভিযুক্ত তৃণমূল 

0
96
ছবি সৌজন্যে : নিজস্ব

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার অছিলায় মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের  ইংরেজবাজারের রায়পুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অমল মণ্ডলের বাবা তৃণমূল নেতা ঝন্টু মণ্ডল ও তাঁর মা আদুরী মণ্ডল তৃণমূল পঞ্চায়েত সদস্যা। জানা গিয়েছে, তৃণমূল সদস্যা আদুরী মণ্ডলের কাছে আবাস যোজনায় তালিকায় নাম তোলার জন্যে বার বার আবেদন করে ওই পরিবার। তৃণমূল প্রধান সানাউল সেখের কাছেও যায়। কিন্তু লাভ হয় নি। এরপর সোমবার দুপুরে নাবালিকা একলা বাড়িতে ছিল। অভিযোগ সেই সু্যোগে অমল মণ্ডল ওই নাবালিকাকে ঘর তৈরী করে দেওয়ার কথা জানায়। এরপর সে বিষয়টি বুঝিয়ে দেওয়ার নামে ঘরে ঢোকে। এরপরেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কোনোমতে চিৎকার করতে করতে পালায় নাবালিকা। যদিও ততক্ষনে পালিয়ে যায় অভিযুক্ত অমল।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে তৃণমূল প্রধান গিয়ে তাঁদের অভিযোগ দিতে বাধা দেয় বলে অভিযোগ। এরপর অবশেষে সেই অসহায় পরিবার থানায় অভিযোগ দায়ের করে।