গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Burdwan নাবালিকাকে যৌন হেনস্থা, দা-কুড়ুল নিয়ে থানা ঘেরাও আদিবাসী মহিলাদের

    নাবালিকাকে যৌন হেনস্থা, দা-কুড়ুল নিয়ে থানা ঘেরাও আদিবাসী মহিলাদের

    0
    145
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নাবালিকাকে যৌন হেনস্থার প্রতিবাদে লাঠি, দা, কুড়ুল, ঝাঁটা নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো আদিবাসী মহিলারা। অভিযোগ দোলের দিন আসানসোলের পাচগাছিয়ায় আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়।

    পরিবারের তরফে থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ ২ অভিযুক্তকে গ্রেফতারও করে। বিক্ষোভকারীদের দাবি এর সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। শুধু আসানসোলেই নয়, মালদাতেও যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

    জানা গিয়েছে বুধবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যদিও ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।