গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk বিদ্যুতের খোলা তারে সাইকেল জড়িয়ে মৃত্যু নাবালকের, আহত ১

    বিদ্যুতের খোলা তারে সাইকেল জড়িয়ে মৃত্যু নাবালকের, আহত ১

    0
    135
    Electric taar joriye mrittu
    Electric taar joriye mrittu
    স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক নাবালকের। গুরুতর জখম হয়েছে তারই আরও এক সহপাঠী।
    গুরুতর জখম অবস্থায় হাসপাতালে তার চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে খবর, তনভীর এবং আদম নামে দুই স্কুলপড়ুয়া একই সাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথেই একটি জায়গায় বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে রাস্তার উপরে ঝুলছিল। সেটি খেয়াল করেনি দুই পড়ুয়া। আচমকাই সেই তারই সাইকেলে জড়িয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ১ নাবালক পড়ুয়ার। পড়ুয়াদের বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে স্থানীয়রা ছুটে এসে ২জনকে উদ্ধার করেছে। গুরুতর জখম অবস্থায় আদমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পড়ুয়ার মৃত্যুর ঘটনার পরই উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। স্থানীয়রা বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ডিশ টিভির তারের সঙ্গে বিদ্যুতের খোলা তার জড়িয়ে থাকাতেই এই দুর্ঘটনা।