গোলপার্কে ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত তাঁরই ৪ বন্ধু

0
204
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তারই চার বন্ধুর বিরুদ্ধে। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগের পরেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে এখনও অধরা আরেক অভিযুক্ত। জানা গিয়েছে নির্যাতিতা ছাত্রী নাবালিকা। অভিযুক্তরা তাঁর বন্ধু। অভিযোগ গত বছর ডিসেম্বর দক্ষিণ কলকাতার গোলমার্কের একটি হোটেলে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে গণধর্ষণ করে তারই চার বন্ধু। অভিযোগ পাওয়ার পরেই চার মাসের আগের ঘটনার তদন্ত শুরু করে। নির্যাতিতা নাবালিকা হওয়ায় পকসো আইনেও মামলা হয়। অভিযোগ ১৯ ডিসেম্বর চার বন্ধু পরিকল্পনা করে ওই নাবালিকাকে লেক মলে একটি খাবারের দোকানে ডেকে পাঠায় এরপর সবাই মিলে খাবার খাওয়ার পর তাঁকে একটি গেস্ট হাউসে নিয় যায়। সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এব্যাপারে মুখ খুললে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
এদিকে ঘটনার পরেই রাজ্যের বিরুদ্ধে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি লিখেছেন আরও একটি ঘটনা প্রমাণ করেছে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি কোন পর্যায়ে এখনও রয়েছে।