গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাংলাদেশে সংখ্যালঘু যুবককে পুড়িয়ে হত্যা 

    বাংলাদেশে সংখ্যালঘু যুবককে পুড়িয়ে হত্যা 

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের নরসিংহীতে সংখ্যালঘু যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ। শুক্রবার ২৩ শে জানুয়ারি গভীর রাতে যুবককে পুড়িয়ে মারে দুষ্কৃতীরা।

    জানা যাচ্ছে, মৃতের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক , বয়েস ২৩ , চঞ্চলের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তিনি পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপের কর্মী ছিলেন। ওই ওয়ার্কশপের মধ্যেই তাঁকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়। পুলিশ সূত্রে খবর, অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে কাজ শেষ করে গাড়ি সারাইয়ের দোকানের ভিতরেই ঘুমিয়ে পড়েছিলেন চঞ্চল। গভীর রাতে দুষ্কৃতীরা দোকানের শাটারের নীচে আগুন ধরিয়ে দেয়।

    দোকানের ভিতরে একাধিক দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গোটা দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় চঞ্চলের। উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশের ভালুকায় একটি কারখানার কর্মী দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। এর পরে কারখানা থেকে বেশ কিছুটা দূরে একটি গাছে ঝুলিয়ে তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।