
ইরানের মাটিতে আমেরিকা-ইজরায়েলের যৌথ হানায় মৃত্যু হয়েছে সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। আর তার প্রতিবাদের আঁচ এসে পড়েছে কলকাতার রাজপথে।
ধর্মতলায় টিপু সুলতান মসজিদের সামনে মার্কিনি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন সংখ্যালঘু যুব ফেডারেশন। সংগঠনের দাবি, আন্তর্জাতিক আইন উলঙ্ঘন করে যেভাবে ইজরায়েল মার্কিন মদতে রমজানের মাসে ইরানে হামলা চালিয়েছে তা নিন্দনীয়। আর ইজরায়েলের হানায় নিজের অফিসে কাজ করাকালীন মৃত্যু হয়েছে আয়াতুল্লাহ আলি খামেনির।
যা গভীর দুঃখের ও উদ্বেগের। কিন্তু, তারপরেও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বসিয়ে নিশ্চুপ রয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংগঠনের সম্পাদক মহম্মদ কামরুজ্জামান।
