গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বেঙ্গালুরুতে উদ্ধার নাবালকের অগ্নিদগ্ধ দেহ, গ্রেফতার ২

    বেঙ্গালুরুতে উদ্ধার নাবালকের অগ্নিদগ্ধ দেহ, গ্রেফতার ২

    0
    84
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বেঙ্গালুরুতে নাবালককে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার পরই তাঁকে পুড়িয়ে মারার অভিযোগ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বাড়ি থেকে সাড়ে ৮ কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয় বছর ১৩-এর নাবালকের দেহ।
    প্রাথমিক তদন্তে কিশোর পরনের কাপড়ের অংশ দেখে তাঁর বাবা-মা দেহ শনাক্ত করেছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই সন্দেহভাজনকেও। যদিও ধৃতেরা মৃত নাবালকের পূর্ব পরিচিত বলে জানা গিয়ছে। তবে খুনের আসল কারণ জানান যায়নি।
    উল্লেখ্য, বেঙ্গালুরুর হুলিমাভু এলাকায় পরিবারের সঙ্গে থাকত ওই কিশোর। বৃহস্পতিবার টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। রাতেই হুলিমান্ডু থানায় মিসিং ডায়েরি করেন তাঁর পরিবার। এরপর গভীর রাতে মুক্তিপণের জন্য কিশোরের বাড়িতে ফোন করে অপহরণকারীরা। পুলিশে জানালে শুরু হয় তল্লাশি অভিযান।