
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বংশোদ্ভূত চিত্র পরিচালক মীরা নায়ারের নাম উঠেছে এপস্টাইন ফাইলসে।
আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ যৌন কেলেঙ্কারি তদন্তের রিপোর্টে ভারতীয় পরিচালকের নাম উঠে আসায় সব মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ২০০৯ সালে তাঁর ছবি এমেলিয়া-র একটি আফটার পার্টিতে যোগ দিয়েছিলেন মীরা। যে পার্টি হয়েছিল কুখ্যাত যৌন কেলেঙ্কারির নায়ক ঘিসলেন ম্যাক্সওয়েলের বাড়িতে। সদ্য প্রকাশিত এপস্টাইন ফাইলস-এর নতুন নথিতে এমনই তথ্য সামনে এসেছে। উল্লেখ্য, নিউইয়র্ক শহরের নতুন মেয়র জোহরান মামদানির মা হলেন মীরা নায়ার।এক দিন আগেই মার্কিন বিচার বিভাগ তিন মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে। এই বিপুল ডেটার মধ্যে রয়েছে দু হাজারের বেশি ভিডিও ও প্রায় ১ লক্ষ ৮০ হাজার ছবি। সবই প্রয়াত দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত।নথির মধ্যে উঠে এসেছে ২০০৯ সালের ২১ অক্টোবরের একটি ইমেল।পাঠিয়েছিলেন হলিউড পাবলিসিস্ট পেগি সিগাল, প্রাপক স্বয়ং এপস্টাইন।পার্টি শেষ করে বাড়ি ফেরার পরই ভোররাতে পাঠানো ওই মেলেই আফটার পার্টির ছবি ধরা পড়ে।মেলে লেখা ছিল,এইমাত্র ঘিসলেনের টাউনহাউস থেকে বেরোলাম,ছবির আফটার পার্টি। বিল ক্লিনটন আর জেফ বেজোস ছিলেন,জঁ পিগোনি, পরিচালক মীরা নায়ার ইত্যাদি। তবে মজার বিষয়, পার্টিতে এমেলিয়া ছবির রিসেপশন নাকি খুব একটা জমেনি।
সিগাল লিখেছেন, ছবির প্রতিক্রিয়া ছিল,বেশ ঠান্ডা— যদিও মহিলারা নাকি তুলনামূলক বেশি পছন্দ করেছেন।








