গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Medinipur বন্দুক-গুলি নিয়ে খড়্গপুরে ধৃত ‘ডেলিভারি বয়’

    বন্দুক-গুলি নিয়ে খড়্গপুরে ধৃত ‘ডেলিভারি বয়’

    0
    403
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বরাত দেওয়া হয়েছিল বন্দুক এবং গুলির। সেগুলো খদ্দেরের হাতে তুলে দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছিলেন ডেলিভারি বয়।
    গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।ধৃত ডেলিভারি বয় খড়্গপুরেরই বাসিন্দা। নাম দীপঙ্কর শুক্লা। শহরের কুমারপাড়ায় তাঁর বাড়ি।পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের কাছ থেকে মোট পাঁচটি বন্দুক, ১৮টি কার্তুজ উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন আগ্নোয়স্ত্র এবং গুলি ডেলিভারি করতে গিয়েছিলেন।
    অবৈধ আগ্নেয়াস্ত্রের বরাত দিয়েছিলেন যাঁরা, তাঁদের ধরার চেষ্টা চলছে। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।