
ব্যবসায়ীর থেকে টাকা ছিনতাইয়ে বাধা পেয়ে খড়গপুরে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়েছে। জানা গিয়েছে খড়গপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমার সিং মাছ ব্যবসার সঙ্গে যুক্ত।
রবিবার বেলার দিকে ব্যবসার কাজ সেরে ব্যাগে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন রাজকুমার সিং। অভিযোগ তখনই বাইকে তিন যুবক মুখে কালো কাপড় বেঁধে রাজকুমারের থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ধরার চেষ্টা করতেই বেগতিক বুঝে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা পিছিয়ে গেলে ব্যাগ না নিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁচ চালাচ্ছে পুলিশ।
