গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বিহারের দলিত মহল্লায় আগুন দুষ্কৃতীদের

    বিহারের দলিত মহল্লায় আগুন দুষ্কৃতীদের

    0
    197
    জমি বিবাদের জেরে বিহারের নওয়াদায় দলিতদের মহল্লা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
    মোট ২১ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে বিহারে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্তেরা সকলেই মহাদলিত জনগোষ্ঠীর।অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহার পুলিশের এডিডিকে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেফতারির নির্দেশ দিয়েছেন। কংগ্রেস, আরজেডি, বিএসপি-সহ বিরোধী দলগুলি ঘটনার জন্য বিহারের জেডিইউ-বিজেপি জোট সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাদের অভিযোগ, এনডিএ সরকারের আমলে বিহারে দলিত এবং আদিবাসীদের উপর তথাকথিত উচ্চবর্ণের অত্যাচার বাড়ছে।গ্রামবাসীদের অভিযোগ, একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায়। তারা দলিত মহল্লার বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয়। গ্রামের একটি জমি ঘিরে বিবাদের জেরে এই ঘটনা বলেই মনে করা অভিযোগ।