
বার-র ম্যানেজারের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দমদমে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর মাঠকলে ওই বার-এ মাঝেমধ্যেই গণ্ডগোল হয় বলে অভিযোগ স্থানীয়দের।
জানা গিয়েছে বার-র ভিতরে একটি কাচের বোতল ভাঙা নিয়ে বিট নামে এক দুষ্কৃতীর সঙ্গে গণ্ডগোল বাধে। তখনকার মত গণ্ডগোল মিটে গেলেও রাতে বার বন্ধ করে বাড়ি ফেরার সময় ম্যানেজার পিন্টু রুদ্রকে গুলি বিট ও তার সহযোগীরা। মোট ৩ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ম্যানেজার পিন্টু রুদ্রকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ার পর পিন্টু রুদ্রকে বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করেছে। বাকিদের খোঁজ চালাচ্ছে।








