
একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত বন্দিকে হাসপাতালের আইসিইউতে-তে ঢুকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাটনার পারস হাসপাতালের ওই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত বন্দি চন্দন মিশ্র।
তার বাড়ি বিহারে। খুনের মামলায় সে প্রথমে বক্সার জেলে বন্দি ছিল। সেখান থেকে তাকে ভাগলপুর জেলে পাঠানো হয়েছিল। শারীরিক অসুস্থতার জন্য তাকে কয়েকদিন আগে প্যারোলে ছাড়া হয় এবং পারস হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়।
বৃহস্পতিবার সকালে একদল সশস্ত্র দুষ্কৃতী হাসপাতালে চড়াও হয়। তারা সটান আইসিইউ-তে ঢুকে চন্দনকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে পালিয়ে যায়। হাসপাতালের বেডেই মারা যায় চন্দন। এই ঘটনা দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর গোলমালের জের বলে সন্দেহ করছেন পাটনার সিনিয়র পুলিশ সুপার কার্তিকেয় কুমার। তিনি নিজে পারস হাসপাতালে পৌঁছে তদন্তের তদারকি করছেন।








