হাথরসে বিষ ছিটিয়েছিল দুষ্কৃতীরা : বাবা’র আইনজীবী 

0
168
Miscreants sprinkled poison in Hathors Babas lawyer
Miscreants sprinkled poison in Hathors Babas lawyer
হাথরসের সৎসঙ্গ অনুষ্ঠানের ভিড়ের মধ্যে বিষ ছিটিয়ে দিয়েছিল ১০-১২ জন দুষ্কৃতী। যার জেরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এমনই দাবি করেছেন স্বঘোষিত গুরু ভোলে বাবা’র আইনজীবী এপি সিং। হাথরসকাণ্ডে ভোলে বাবা’র ভূমিকা নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখন পাল্টা তত্ত্ব খাড়া করেছেন তাঁর আইনজীবী। ভোলে বাবা’র আইনজীবীর কথায়, ঘটনার দিন অনুষ্ঠানস্থলে বেশ কিছু গাড়ি ঢুকেছিল। ১০-১২ জন ভিড়ের মধ্যে বিষ ছড়িয়ে দেয়। যারা সেখানে ছিলেন, তাদের কাছ থেকে জানতে পেরেছেন, কয়েকজন মহিলা অসুস্থ হয়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। কারও কারও শ্বাসপ্রশ্বাসের সমস্যাও হচ্ছিল। তারপরেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। আর অনকেই অসুস্থ হয়ে পড়ায় ঘটনাস্থলে তৈরি হয় বিশৃঙ্খলা। হাথরস নিয়ে গঠিত বিশেষ তদন্তকারী দল এবং হাথরসের পুলিশ সুপারকে তাঁর অনুরোধ, দয়া করে ওই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই গাড়িগুলিকে চিহ্নিত করুন।হাথরসে তাঁর সৎসঙ্গের অনুষ্ঠানে ভক্তদের পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই উধাও স্বঘোষিত আধ্যাত্মিক গুরু ভোলে বাবা। ওই ঘটনায় এখনও পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে।