গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International যুদ্ধে না জড়িয়েও ভারতের নাবিকের মৃত্যু হয়েছে : মিশ্রী 

    যুদ্ধে না জড়িয়েও ভারতের নাবিকের মৃত্যু হয়েছে : মিশ্রী 

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে ৬০ দেশের বৈঠকে সরব হল ভারত। বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী। শুক্রবার বৈঠকে ভারত কী বক্তব্য রেখেছে সেই বিষয়ে বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে , বৈঠকে বিদেশ সচিব ভারতে জ্বালানি সংকট এবং দেশে তার প্রভাবের বিষয়টি তুলে ধরেন।
    এইসঙ্গে মনে করিয়ে দেন উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর হামলায় একমাত্র ভারতের নাবিকের মৃত্যু হয়েছে। ভারতই একমাত্র দেশ যুদ্ধবিধ্বস্ত হরমুজে যাদের একাধিক নাবিকের মৃত্যু হয়েছে। যুদ্ধে না জড়িয়েও এত বড় ক্ষতি হয়েছে। ফলে বৃহস্পতি রাতে হওয়া হরমুজ উন্মুক্তকরণ বৈঠকে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সওয়াল করে ভারত।