‘মিস ক্যালকাটা’ জয়শ্রী কবির প্রয়াত

0
88
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন বাংলা সিনেমার সোনালী সময়ের অভিনেত্রী ‘মিস ক্যালকাটা’ জয়শ্রী কবির।

সত্যজিত রায়ের সিনেমা প্রতিদ্বন্দ্বী, আলমগীর কবিরের সীমানা পেরিয়ে, রুপালি সৈকতে, সূর্য কন্যা’য় নায়িকা ছিলেন। জয়শ্রীর জন্ম ১৯৫২ সালে কলকাতায়। ১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ উপাধি লাভ করেন তিনি। পরে সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। উত্তমকুমারের সঙ্গে তার অভিনীত চলচ্চিত্র ‘অসাধারণ’ ১৯৭৬ সালে মুক্তি পায়। সূর্য কন্যা নামের ছবিতে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশে যান এবং পরে পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে বাংলাদেশে থেকে যান। কলকাতায় জন্ম নেওয়া জয়শ্রী রায় বিয়ের পরে জয়শ্রী কবির নামে পরিচিতি লাভ করেন। আলমগীর কবিরের সঙ্গে বিচ্ছেদের পর তিনি কলকাতায় চলে আসেন। এরপর তাদের একমাত্র সন্তান লেনিন সৌরভ কবিরকে নিয়ে জয়শ্রী চলে যান লন্ডনে।আলমগীর কবির ১৯৮৯ সালের ২০ জানুয়ারি মারা যান। বাংলাদেশে জনপ্রিয় জুটি ছিল জয়শ্রী-বুলবুল। সূর্যকন্যা ছবিতে প্রথম নায়ক হিসেবে বুলবুল আহমেদের সঙ্গে অভিনয় করেন তিনি। বুলবুল আহমেদের সঙ্গে পরে সীমানা পেরিয়ে, মোহনা, পুরস্কার, রুপালি সৈকতে সিনেমাগুলোতে জুটি বাঁধেন জয়শ্রী। লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জয়শ্রী কবির। বাংলাদেশে জয়শ্রী কবির অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা।

১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ৫০ বছর পূর্তি হয়েছে গত বছর। সিনেমাটি পরিচালনা করেছিলেন আলমগীর কবীর। জয়শ্রী কবির দীর্ঘদিন লন্ডনে বসবাস করতেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে শিক্ষকতাও করেছেন। প্রায় এক দশক আগে জয়শ্রী কবির ঢাকায় গিয়ে ছিলেন। এরপর আর জয়শ্রী কবিরকে বাংলাদেশে দেখা যায়নি।