মুকুট হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা

0
163
ছবি সৌজন্যে : এক্স

২০২৪ সালের নভেম্বরের প্রতিযোগিতা নিয়ে জালিয়াতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মডেল মাগালি বেনেজাম। যার ফলে এবার তার মুকুট প্রত্যাহারের ঘোষণা করেছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন।

গত বছরের মে মাসে মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৪ খেতাব জিতেছিলেন বেনেজাম।এক বিবৃতিতে বলা হয়েছে,মিস মাগালি বেনেজামের সাম্প্রতিক মন্তব্য পর্যালোচনার পর এবং মূল নীতির ভিত্তিতে মিস বেনেজামের কাছ থেকে অবিলম্বে মিস ইউনিভার্স আর্জেন্টিনার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংস্থাটি আরও জানিয়েছে যে, এই সিদ্ধান্তটি সংস্থার অখণ্ডতা রক্ষা, ব্যক্তিগত এবং পেশাদার আচরণের সর্বোচ্চ মান বজায় রাখার-র মতো নানা দিক বিবেচনা করেই নেওয়া হয়েছে।এদিকে,২০২৪ সালের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষ ১২-তে থাকা আর্জেন্টাইন মডেল এক সাক্ষাৎকারে কনটেন্ট নির্মাতা কিং লুচোর কাছে বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।কনটেন্ট নির্মাতা কিং লুচোকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্ঠানটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।৩০ বছর বয়সী এই মডেল বাছাই প্রক্রিয়ার বিরোধিতা করেন এবং সহ-প্রতিযোগীদের আচরণের সমালোচনা করেন।বেনেজাম আরও অভিযোগ করেছিলেন যে,কয়েকজন প্রতিযোগীর সুবিধা করার জন্য প্রতিযোগিতার ফলাফলগুলোতে হস্তক্ষেপ করা হয়ে থাকতে পারে।

তিনি আরও দাবি করেন যে, বিচারকরা পর্যন্ত ফলাফলে দৃশ্যমানভাবে বিরক্ত হয়েছিলেন এবং একে অপরের দিকে তাকিয়ে ছিলেন। মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতার বিজয়ী ছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেইলভিগ। এই জয়টি মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে ডেনমার্কের প্রথম জয়।