৭২ তম মিস ওয়ার্ল্ড জিতলেন থাই সুন্দরী সুচাতা

0
256
ছবি সৌজন্যে : এক্স
মিস ওয়ার্ল্ড ২০২৫-র খেতাব জিতেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী। হায়দরাবাদের হাইটেক্স প্রদর্শনী কেন্দ্রে ৭২ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে জয়ী হন থাই সুন্দরী।
থাইল্যান্ডের ফুকেটে জন্মগ্রহণকারী ২২ বছর বয়সি এই তরুণী ১০৭ টি দেশের প্রতিযোগীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। ২০২৪ সালের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা পাইসকোভা ৭২ তম বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দেন সুচাতাকে। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ খেতাব জিতেছেন ইথিওপিয়ার হাসেট ডেরেজে, দ্বিতীয় রানার-আপ পোল্যান্ডের মাজা ক্লাজদা এবং তৃতীয় রানার-আপ হন মার্টিনিকের অরেলি জোয়াকিম।
 মিস ওয়ার্ল্ড জিতে সুচাতা চুয়াংশ্রী 8.5 কোটি টাকার পুরস্কার পাবেন।