
লেবাননের হিজবুল্লা, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং আশাব আল-কাহ্ফের পরে এ বার পশ্চিম এশিয়ার রণাঙ্গণে অবতীর্ণ হয়েছে ইরান সমর্থিত আর এক শিয়া সশস্ত্র গোষ্ঠী— ইয়েমেনের হুথি!
সংবাদ সংস্থা জানাচ্ছে, যুদ্ধের এক মাস পূর্ণ হওয়ার দিনে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হুথি বাহিনীর মুখপাত্র, ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেন।
বিদ্রোহী বাহিনী নিজস্ব স্যাটেলাইট টিভি চ্যানেল আল-মাসিরাহ তিনি বলেছেন, আমেরিকা ও ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত।
