প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ইরানের

0
46
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে পর পর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় বেশ কয়েক জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।
ওই সেনাঘাঁটিতে থাকা বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদসংস্থা মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, অন্তত ১২ জন মার্কিন সেনা এই হামলায় আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ওই সূত্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকে তিনশো জনেরও বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। তবে তাঁদের মধ্যে কাজে ফিরেছেন ২৭৩ জন।
এখনও পর্যন্ত ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে এই সংঘাতে। ইরান দু’দিন আগেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছিল যে, হোটেলে বা সরকারি দফতরে মার্কিন সেনাদের আশ্রয় দিলে, সেই সব হোটেল এবং আশ্রয়কেন্দ্রগুলিকে নিশানা করা হবে। সেই হুঁশিয়ারির পরই শনিবার প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে পর পর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান।