১৪ বছর আগে মালদায় নিখোঁজের সন্ধান বাংলাদেশে

0
201
ছবি সৌজন্যে : নিজস্ব

১৪ বছর আগে মালদা থেকে নিখোঁজ ছেলের সন্ধান মিলল বাংলাদেশে। জানা গিয়েছে মালদার চাঁচলের গালিমপুরের বাসিন্দা নাজিমুল হক কিছুটা মানসিক ভারসাম্যহীন। মাঝে  মাঝেই বাড়ি থেকে বেরিয়ে  যেতেন। কিছুদিন পর ফের ফিরে আসতেন। এরকমই ১৪ বছর আগে একদিন বাড়ি থেকে বেরিয়ে  যাওয়ার পর আর ফেরেনি।

বাবা মারুফ আলি অনেক খোঁজ করলেও ছেলের সন্ধান পেতে ব্যর্থ হন। এভাবে ১৪ বছর কেটে যায় । কিন্তু দুদিন আগে তাদের হারিয়ে  যাওয়া  ছেলের ছবি প্রতিবেশীরা দেখতে পেয়ে  পরিবারকে খবর দেয় । ফেসবুক থেকেই তারা জানতে পারেন নাজিমুল বাংলাদেশের এক সমাজসেবীর কাছে রয়েছে । এরপরেই ওই সমাজসেবীর সঙ্গে যোগাযোগ করা হয় ।

এরপর ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলে পরিবারের লোকজন। তবে ঠিক কিভাবে নাজিমুল বাংলাদেশে গেল তা জানা যায়নি। ছেলেকে ফেরাতে চাঁচল থানা, মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নাজিমুলের পরিবার।