‘লাপাতা শত্রুঘ্ন’, নিখোঁজ পোস্টারে ছয়লাপ আসানসোল

0
629
ছবি সৌজন্যে : নিজস্ব
লাপাতা বিহারীবাবু! উৎসবের মরশুমে একবারও নিজের সংসদীয় এলাকায় একবারও দেখা যায়নি আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। এবার ছটপুজোতেও অধরা তিনি।
আর তাই এবার তাঁর নামে নিখোঁজ পোস্টারে ছয়লাপ এলাকা! কুলটি স্টেশন সংলগ্ন এবং বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ পোস্টার দেখা গিয়েছে। পোস্টারের নিচে লেখা আসানসোল কি জনতা।বহিরাগতবলে একাধিকবার শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করেছে বিজেপি। তা সত্ত্বেও তৃণমূলের হাত ধরে বিহারীবাবু থেকে বাঙালিবাবু হয়ে পরপর দু’বার বাংলা থেকেই সংসদে পৌঁছে গিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে সস্তার রাজনীতি করে নিজেদের জমি খুঁজে পেতে বিজেপিই তাঁর নামে নিখোঁজ পোস্টার দিয়েছে বলে অভিযোগ জেলা তৃণমূল নেতৃত্বে। তাদের পালটা দাবি, সাংসদ নিখোঁজ নন, বরং সারাবছর কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারকেই দেখা যায় না।