
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ,সিএ। প্রায় এক বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক।
৩৫ বছর বয়সী এই বাঁহাতি বোলার শেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের নভেম্বরে।তবে বাদ পড়েছেন ব্যাটসম্যান মারনাস লাবুশেন।গত ১০ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ৪৭ হওয়ায় ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই। লাবুশেনের জায়গায় ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের ওয়ানডে অভিষেক হতে পারে ভারতের বিপক্ষে। এর আগে ২০২২ সালে পাকিস্তান সফরে দলে ছিলেন, তবে মাঠে নামার সুযোগ পাননি তিনি। এর মধ্যে ভারতের বিপক্ষে ১৯ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে পার্থে। তবে উইকেটকিপার- ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি সেদিন মাঠে থাকবেন না। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে খেলবেন তিনি। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ওয়ানডে দলে রাখা হলেও টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি।অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে খেলবেন।লাবুশেনের জন্যও সেটাই এখন লক্ষ্য,ঘরোয়া ক্রিকেটে রান করে টেস্ট দলে ফেরার চেষ্টা।সিজনের শুরুটা তিনি করেছেন দুর্দান্তভাবে, তাসমানিয়ার বিপক্ষে খেলেছেন ১৬০ রানের ইনিংস।ওয়ানডে সিরিজ শেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামবে অস্ট্রেলিয়া। তবে প্রথম দু’ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে সিএ।চোটের কারণে এখনই দলে ফিরছেন না গ্লেন ম্যাক্সওয়েল।
তার বদলে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাথান এলিস। সিরিজের প্রথম ম্যাচ হবে ২৯ অক্টোবর, ক্যানবেরায়।
