গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বাঙালির মর্যাদা তলানিতে নিয়ে গিয়েছেন মমতা – মিঠুন

    বাঙালির মর্যাদা তলানিতে নিয়ে গিয়েছেন মমতা – মিঠুন

    0
    49
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বাঙালির মর্যাদা তলানিতে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি আগে বাঙালি যে কোনও জায়গায় গেলে সবাই সমঝে চলতেন।

    ব্যুরোক্রাসি পর্যন্ত বলত বাঙালি রয়েছে সামলে কথা বলতে। কিন্তু সেই মান মর্যাদাকে তলানিতে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই মঞ্চ থেকে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার কথা ঘোষণা করেছেন মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে যুবসাথী প্রকল্পে মাত্র দেড় হাজার টাকা দেওয়া নিয়ে প্রশ্ন তুলে মিঠুন চক্রবতী।

    সব জায়গায় ভিক্ষে দেওয়ার মত টাকা দিচ্ছেন বলে খোঁচা দিয়ে মিঠুন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন মাত্র ৫০ টাকায় কি হবে।