গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে সম্মান 

    মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে সম্মান 

    0
    323
    দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এক্স পোস্টে এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
    তিনি লিখেছেন, মিঠুন চক্রবর্তীর অসাধারণ অভিনয় যাত্রা পরবর্তী সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে দাদাসাহেব ফালকে জুরি থেকে ঠিক করা হয়েছে এ বছর মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। চলতি বছরের ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০ তম আন্তর্জাতিক ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি। এই খবরে আপ্লুত গোটা টলিউড থেকে বলিউড। ১৯৭৬ সাল থেকে তাঁর অভিনয় যাত্রার শুরু। মৃণাল সেনের মৃগয়া ছবির মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি তাঁর। প্রথম ছবিতেই তাঁর ঝুলিতে আসে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার। তার পর গত ৪৮ বছর ধরে বিভিন্ন ছবির মাধ্যমে দর্শককে আনন্দ দিয়ে এসেছেন তিনি।