
প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী তথা অভিনেত্রী হেলেনা লুক। আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।নৃত্যশিল্পী-অভিনেত্রী কল্পনা আইয়ার তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
২ নভেম্বরই সোশ্যাল মিডিয়ায় হেলেনা লুক জানিয়েছিলেন, তিনি সুস্থবোধ করছেন না। তারপরেই অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।গত কয়েক বছর ধরে আমেরিকায় বসবাস করছিলেন তিনি। সূত্রের খবর, তাঁর শারিরীক অবস্থার অবনতি হচ্ছিল অনেকদিন ধরেই। ১৯৭৯ সালে হেলেনা লুককে বিয়ে করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু মাত্র ৪ মাসের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায়। হেলেনা লুক ৭০-এর দশকে ফ্যাশন জগতে একটি সুপরিচিত নাম।
পাশাপাশি কাজ করেছিলেন বিমান সেবিকা হিসেবেও। হেলেনা লুকের বাবা ছিলেন তুরস্কের বাসিন্দা আর মা অ্যাংলো-ইন্ডিয়ান খ্রিস্টান।১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের মর্দ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করে নজর করেছিলেন হেলেনা লুক। এছাড়াও জুদাই-য়ে এক পার্শ্বচরিত্রে অভিনয় করেন হেলেনা লুক। পরে সাথ সাথ ছবিতেও একটি ছোট চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল।এছাড়া আও পেয়ার করেঁ, দো গুলাব এবং ভাই আখির ভাই হোতা হ্যায় নামে ৩টি ছবিতে হেলেনা লুক অভিনয় করেছিলেন।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
