গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata আক্রান্ত খগেন-শঙ্কর, উদ্বিগ্ন মিঠুন, পাশে থাকার বার্তাও 

    আক্রান্ত খগেন-শঙ্কর, উদ্বিগ্ন মিঠুন, পাশে থাকার বার্তাও 

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ-র আক্রান্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি নেতা তথা বর্ষীয়াণ অভিনেতা মিঠুন চক্রবর্তী।
    তিনি বলেছেন, যেভাবে বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, তা লজ্জাজনক। বর্তমানে উত্তরবঙ্গের যা পরিস্থিতি তাতে তৃণমূল কংগ্রেস মানুষকে সাহায্য না করে যেভাবে বিরোধী দল বিজেপিকে শেষ করতে, হিংসায় মেতে রয়েছে, তা লজ্জার ও বেদনার।
    মিঠুনের বক্তব্য, বিজেপি কর্মী সমর্থকদের তিনি বলবেন এই সব কিছুর মধ্যেও মানুষের পাশে দাঁড়াতে হবে, ত্রাণ, উদ্ধারকাজে হাত লাগাতে হবে। এইটাই এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের আসল দায়িত্ব।