
মার খেয়ে বাড়ি ফিরবেন না, পারলে মারবেন। আরামবাগে কর্মিসভা থেকে এবার পাল্টা মারের দাওয়াই দিয়েছেন মিঠুন চক্রবর্তী।
ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে কার্যত হুঙ্কার দিয়ে মহাগুরু বলেছেন এই সরকার দুর্নীতিগ্রস্ত। রাজ্যে মহিলাদের কোনও সুরক্ষা নেই। তিনি আরও বলেছেন চুপ করে মার খেলে চলবে না। পাল্টা মারতে হবে। মাঠে নামলে মার খাওয়ার ভয় নিয়ে নামা যাবে না। বুথস্তরে কর্মিদের সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি মাটি কামড়ে পড়ে থাকার বার্তাও দিয়েছেন মহাগুরু।
পাশাপাশি দলের অন্দরেও অসন্তোষ থাকলে সরাসরি তাঁকে জানানোর নির্দেশ দেন তিনি। কর্মিদের হাতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলি করেছেন মিঠুন চক্রবর্তী।








