থানায় বিজেপি বিধায়কের দাদাগিরি

0
1541
ছবি সৌজন্যে : নিজস্ব

বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে থানার মধ্যে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের মারধরের ভিডিও ভাইরাল হয়েছে।

যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। জানা গিয়েছে সুরজ শর্মা নামে এক বিজেপি কর্মী বালির গাড়ি আটকায়। পুরুলিয়া সদর থানার পুলিশ গিয়ে দুটি গাড়ি নিয়ে যায়। অভিযোগ থানায় সুরজ শর্মা পৌঁছলে সেখানে বালি মাফিয়াদের নিয়ে চড়াও হন বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। সুরজকে থানার মধ্যেই মারধর করেন বলে অভিযোগ। জখম অবস্থায় হাসপাতাড়ে ভর্তি করা হয়েছে বিজেপি কর্মী সুরজ শর্মাকে।

ঘটনার পরেই বালি মাফিয়াদের সঙ্গে বিজেপি বিধায়কের যোগসাজস নিয়ে সরব হয়েছে তৃণমূল।