গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে বিধায়ক দিলীপ

0
92
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। একাধিক এফআইআর দায়ের হয়েছে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে।

এফআইআর খারিজের আর্জি জানিয়েছেন দিলীপ মণ্ডল। তৃণমূল বিধায়কের হয়ে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী কিশোর দত্ত। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার মামলার শুনানি হবে হাইকোর্টে। বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। হুমকির ভিডিও ভাইরাল হয়। পৈলানে রিসর্টের মত করে তৈরি করা বাড়িতে গিয়ে কার্যত হতবাক হয়ে যান তদন্তকারী অফিসাররা।

যদিও পুলিশ যাওয়ার আগেই সেখান থেকে চম্পট দেন দিলীপ মণ্ডল। তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডল সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থ্যকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।