
সদস্য সংগ্রহ অভিযানের কারণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজিকাণ্ডে পুলিশের তলব এড়ালেন কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে।
রবিবার কলকাতা পুলিশকে ইমেল করে জানিয়েছেন ৭ তারিখের পর ডাকলে তিনি শেক্সপিয়র থানায় হাজিরা দিতে পারবেন। তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। কালনা পুরসভার চেয়ারম্যানকে ফোনে টাকা চাওয়ার বিষয়টি সামনে আসতেই শেক্সপিয়র থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে অভিযোগ জানানো হয়। এরপরেই জানা যায় কিড স্ট্রিটের এমএলএ এমএলএ হস্টেলের ৩১৭ নম্বর ঘর থেকে ফোন করা হয়েছিল। হস্টেলের ওই ঘর কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র নামে বুক করা হয়েছে বলে অভিযোগ।
এরপরেই কামাল হোসেন, শাহাদাত আলি এবং হজরত আলি নামে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ৩ দিনের মধ্যে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে বলা হয় নিপিলারঞ্জন দে-কো
