প্রথমবার আলোচনায় মেইতেই-কুকি-নাগা সদস্যেরা

0
146
মঙ্গলবার প্রথম শান্তি আলোচনায় বসতে চলেছেন অশান্ত মণিপুরের মেইতেই, কুকি এবং নাগা বিধায়কেরা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্যোগে দিল্লিতে এই যৌথ বৈঠকের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে যোগ দেবেন তিন নাগা বিধায়ক।
তাঁরা হলেন আওয়াংবাউ নিউমাই, এল ডিখো এবং রাম মুইভা। তাঁরা এনডিএ-র শরিক নাগা পিপল্‌স ফ্রন্টের সদস্য। তবে মেইতেই এবং কুকি বিধায়কদের মধ্যে কতজন বৈঠকে হাজির থাকবেন, তা এখনও স্পষ্ট জানা যায়নি।এক আধিকারিক জানিয়েছেন, এই আলোচনার উদ্দেশ্য মণিপুরে হিংসা রুখে স্থায়ী সমাধান খোঁজা। প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাস থেকেই অশান্ত মণিপুর। এখনও পর্যন্ত সেখানে ২০০রও বেশি মানুষ নিহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুরে আরও ছ’মাসের জন্য বর্ধিত হয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পার মেয়াদ।
ছবি সৌজন্যে – এক্স