
যে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে বারবার সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তাঁর দল তৃণমূল কংগ্রেস। এবার সেই মনেরগা প্রকল্পেরই নাম বদলালো কেন্দ্র।
পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি নাম দেওয়া হয়েছে প্রকল্পের। একইসঙ্গে কর্মদিবসও ২৫ দিন বাড়িয়ে ১২৫ করা হয়েছে। এরফলে কর্ম সংস্থানও বাড়বে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। গ্রামীণ কর্মসংস্থানে জোর দিতে এবং প্রকল্পের ভাবনা এবং লক্ষ্য স্পষ্ট করতেই নামবদল করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র। এদিকে ২০২৭-এ হবেই দেশের জনগণনা। সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দুটি পর্বে হবে এই জনগনণা। শুক্রবার জনগণনার জন্য প্রায় ১২ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা হয়েছে।
শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে পুরো প্রক্রিয়াটি ডিজিট্যাল পদ্ধতিতে হবে।
