
জানাই ছিল যে মোয়ানা টু কাঁপাবে বক্স অফিস।তবে এমন বিস্ফোরণ ঘটাবে সেটা হয়তো কারও কল্পনাতেও ছিল না। বিশ্বজুড়ে মুক্তির পাঁচ দিনেই ৩৮৬ মিলিয়ন ডলার আয় করেছেন ডিজনি’র নতুন অ্যানিমেটেড সিনেমা মোয়ানা টু।
যা প্রায় ৪ হাজার কোটি টাকারও বেশি,এই আয়ের মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৬৫.৩ মিলিয়ন ডলার।৩৮৬ মিলিয়ন ডলার আয় করে বছরের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং করা সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে,মোয়ানা টু। এ তালিকার প্রথম স্থানে রয়েছে ,ডেডপুল অ্যান্ড উলভারিন। ছবিটি ৪৩৮ মিলিয়ন ডলার আয় করেছে। উল্লেখ্য ২০১৬ সালের হিট হওয়া মোয়ানা সিনেমার সিক্যুয়েলটি উত্তর আমেরিকায় জনপ্রিয় মার্কিন এবং কানাডিয়ান উৎসব থ্যাংকসগিভিংয়ের আগের দিন মুক্তি পেয়েছিল।পাঁচ দিনে মোয়ানা টু সেখানে ২২১ মিলিয়ন ডলার আয় করেছে।যা থ্যাংকসগিভিং বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে। এটি ফ্রোজেন টু সিনেমার আগের রেকর্ড ১২৫ মিলিয়ন ডলারকে ছাড়িয়ে গেছে।আন্তর্জাতিকভাবে মোয়ানা টু চীনের বাইরে সমস্ত বাজারে বক্স অফিসে প্রথম স্থানে ছিল। সবচেয়ে বেশি আয় এসেছে ফ্রান্স তারপর ব্রিটেন এবং মেক্সিকো থেকে। এদিকে মোয়ানা টু ছবিটি পরিচালনা করেছেন ডান হালস্টেড। এতে মোয়ানা সিনেমার পরবর্তী গল্প দেখানো হয়েছে।
যেখানে মোয়ানা এবং তার বন্ধু মাওই একটি নতুন অ্যাডভেঞ্চারে বের হয়।তারা মহাসাগরের গভীরে একটি লুকানো দ্বীপ খুঁজে বের করে। একটি পুরনো অভিশাপ ভেঙে দিতে যাত্রা করে। ছবির মধ্যে আছে বন্ধুত্ব, সাহস এবং প্রকৃতির প্রতি ভালোবাসার বার্তা।
