
গত বছর হলিউডে উল্লেখযোগ্য তেমন সফলতা নেই। বক্স অফিসে যা ম্যাজিক দেখিয়েছে, বেশিরভাগই অ্যানিমেশন সিনেমাগুলো। যার মধ্যে অন্যতম,মোয়ানা টু।
এমনকী গত বছর হলিউড বক্স অফিসে ১ বিলিয়নের ল্যান্ডমার্কও ছুঁতে পারেনি কেউ।তবে নতুন বছরের শুরুতেই ১ বিলিয়নের ল্যান্ডমার্ক স্পর্শ করল মোয়ানা।বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যানিমেশন মুভি মোয়ানার মুলত টেলিভিশন সিরিজ আকারেই তৈরি হওয়ার কথা ছিল। প্রথমে কোনো টিভি চ্যানেলে, পরে আসবে ওটিটি প্ল্যাটফরমে। পরিকল্পনা খানিকটা বদল এনে রূপ দেওয়া হয় সিনেমায়।আর সেই সিনেমাই বক্স অফিসে তুলল ঝড়। প্রবেশ করল ঐতিহাসিক বিলিয়ন ডলার ক্লাবে। গত বছরের ২৭ নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছে বিশ্বব্যাপী। এরপর থেকেই দারুণ ব্যবসা করে আসছে।এবার প্রবেশ করল ১ বিলিয়ন ডলারের ক্লাবে।বক্স অফিস সূত্রমতে, আমেরিকায় সিনেমাটির আয় ৪৪ কোটি ৫০ লাখ ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। সব মিলে মোয়ানা টু’র আয় এখন ১০১ কোটি ২০ লাখ ডলার। এটি ডিজনির ২০২৪ সালের তৃতীয় সিনেমা হিসেবে বিলিয়ন ক্লাবের সদস্য হয়েছে। গত বছর তাদের ইনসাইড আউট টু এবং ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমা দুটিও বক্স অফিসে এক বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।মজার ব্যাপার হলো,গত বছর অন্য কোনো প্রতিষ্ঠানের সিনেমা ১ বিলিয়নের মাইলফলক ছুঁতে পারেনি।
অথচ ডিজনি করল হ্যাটট্রিক।উল্লেখ্য ২০১৬ সালের হিট সিনেমা মোয়ানা’র সিক্যুয়াল এটি।নির্মাণ করেছেন ডেভিড ডেরিক জুনিয়র, জেসন হ্যান্ড ও ডানা লেডক্স মিলার। এতে কণ্ঠ দান করেছেন অলি ক্রাভিলো, ডোয়াইন জনসন, রোজ ম্যাটাফেও, ডেভিড ফেন প্রমুখ।
