নাম-পরিচয় দেখে গণপিটুনি, উস্কানিতে পরাজিতরা: মুখ্যমন্ত্রী

0
21
ছবি সৌজন্যে :ফেসবুক

ইন্দ্রজিতের গণপিটুনির ঘটনা সাধারণ নয়। ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায় নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎ মণ্ডলের ওপর হামলা চালানো হয়েছে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেছেন নির্বাচনে পরাজিত কিছু মানুষের উস্কানি এই ঘটনার পিছনে থাকতে পারে। তিনি আরও বলেছেন ইন্দ্রজিৎ মণ্ডলকে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে। সরকার তাঁর পরিবারের পাশে থাকবে। অভিযুক্তদেক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বস্তও করেছেন মুখ্যমন্ত্রী।

ইন্দ্রজিতের পরিবারের হাতে ২৫ লাখ টাকার চেক এবং ইন্দ্রজিতের দাদাকে সূর্যপুরের পুলিশ ফাঁড়িতে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে।