গণপিটুনিতে মৃত ব্যক্তি, রণক্ষেত্র ভাঙড়

0
274
Mass beating death of a person
Mass beating death of a person

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে রণক্ষেত্র ভাঙড়। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৫০-র আজগর মোল্লা। ভাঙড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ভাঙড় বাজার এলাকায় গত কয়েক দিন ধরে চুরির ঘটনা বেড়ে গিয়েছিল।

এলাকায় রাত পাহারার বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু তাতেও লাভ হয়নি। অভিযোগ, পাহারাদারেরা চলে গেলে চুরি হত। যা নিয়ে স্থানীয়েরা ক্ষুব্ধ ছিলেন। এর পরেই রবিবার ভোররাতে ভাঙড় থানা থেকে ৫০০ মিটার দূরে চোর সন্দেহে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেঁধে-পিটিয়ে দিয়ে খুন করার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার ভাঙড় বাজারের একটি দোকানে বেঁধে, আজগর মোল্লাকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। এমনকী মারের পর দেহ দীর্ঘক্ষণ পরে থাকলেও পুলিশ আসেনি বলেও শোনা গিয়েছে। ভরা বাজারে দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও কেন পুলিশ এল না সেই প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে। অবশেষে মৃতের পরিবারই খবর পেয়ে দেহ উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করার জন্য আজগরের বাড়িতে ভাঙড় থানার পুলিশ পৌঁছলে পরিবারের লোক ও গ্রামবাসীরা মৃতদেহ উদ্ধার করতে বাধা দেয় পুলিশকে। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় মৃতের পরিবারের। বেশ কিছুক্ষণ পর অবশেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ভাঙড় থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।