বাংলাদেশে বন্ধ মোবাইল ইন্টারনেট

0
212
Mobile internet off in Bangladesh
Mobile internet off in Bangladesh
কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট। রাজধানী ঢাকা-সহ পুরো বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি পরিষেবা বন্ধ রয়েছে।
তবে চালু আছে ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইল ইন্টারনেটের টু-জি পরিষেবা। এর ফলে সমস্যায় পড়েছেন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা। এই আবহে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থির পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ স্বাভাবিক করে দেওয়া হবে। তবে ইন্টারনেট বন্ধের জন্য আগে থেকে কোনও ঘোষণা করা হয়নি। পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক, গুগল, ইউটিউবের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে। কিন্তু বিতর্কিত কনটেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক নয়।এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানির ঘটনা ঘটে তাহলে কেউ ছাড় দেওয়া হবে না।