
অপারেশন সিঁদুরের আবহে বুধবার দেশের বহু জায়গায় মক ড্রিল হয়েছে। অসামরিক সেনা মহড়ার মধ্য দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।
বুধবার রাত ৮টা থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত দিল্লি ব্ল্যাকআউট হয়ে যায়। নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিল জানিয়েছে, রাষ্টপতি ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, হাসপাতাল, মেট্রো স্টেশন-সহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানকে এই ব্ল্যাকআউটের আওতায় আনা হয়নি। তবে ইন্ডিয়া গেট, দূতাবাস ও অন্যান্য প্রশাসনিক ভবন অবশ্য ঢাকা পড়ল অন্ধকারেই। অপারেশন অভ্যাস’ নামে এই মহড়া দিল্লির ৫৫টি এলাকায় করা হয়। গোটা অপারেশনের অধীনে সাইরেন বাজানো হয়েছে, মানুষ নিরাপদ স্থানে ছুটেছে এবং আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়েছে।
মহড়ায় শত্রুপক্ষের বিমান হামলা, অগ্নিকাণ্ড, উদ্ধার অভিযান-সহ বিভিন্ন হুমকির দৃশ্য নকল করে দেখানো হয়েছে। দিল্লির পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্যেও একই ধরনের ব্ল্যাকআউট মহড়া হয়েছে।
