
লোকসভার বিরোধী দলনেতা হিসেবে প্রথম বিদেশ সফরের মধ্যেই নরেন্দ্র মোদী এবং গৌতম আদানির যোগাযোগ নিযে ফের আক্রমণ করেছেন রাহুল গান্ধী।
তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর জাদুর কারসাজিতে চোখের পলকে পরিশ্রমের টাকা, কষ্ট করে জমানো সঞ্চয় আদানি গোষ্ঠীর মুনাফা ও সম্পত্তিতে পরিণত হয়ে যায় । সাধারণ মানুষের ব্যাঙ্কে জমানো টাকা ব্যাঙ্ক বড় বড় সংস্থাকে ধার দেয় । ব্যাঙ্ক টাকা আদায়ের চেষ্টা করলেও কখনও তারা ধার শোধ করতে পারবে না॥ এক্ষেত্রে ঋণ মুকুবের কথা টেনে এনেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো ১০টি সংস্থাকে ৬১ হাজার ৮৩২ কোটি টাকা ঋণ দিয়েছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদানি গোষ্ঠীর কিনে নেওয়া এই সংস্থাগুলির ১৬ হাজার কোটি টাকা শোধ করলেই হবে জানিয়েছেন। অর্থাৎ ঋণ মকুব করা হবে । সাধারণ মানুষের ৪৬ হাজার কোটি টাকা আদানি গোষ্ঠীকে উপহার দেওয়া হয়েছিল ।
