
অবৈধ অভিবাসীদের ইস্যু সহ সমস্তকিছুইতেই ব্যর্থ হলেই বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এভাবেই আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে কংগ্রেস দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের অসমে বসতি স্থাপন করাতে চায়। এটি কেবল শাসকদল বিজেপির অজুহাত। বিজেপি সরকার কেবল বিরোধীদের শাসনব্যবস্থা প্রদানে তাদের অক্ষমতার জন্য দোষারোপ করে। খাড়গে বলেছেন, কীভাবে বিরোধী দলগুলিকে দোষ দিতে পারেন প্রধানমন্ত্রী?
এই সরকার কেন্দ্রে আছে, এবং অসমেও, তার নিজের সরকার, যাকে বলা হয় ডবল-ইঞ্জিন সরকার। যদি তারা সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে তিনি কীভাবে বিরোধী দলগুলিকে দোষ দেবেন? বিরোধীরা কি সেখানে শাসন করছে?।
