জি ২০ সম্মেলনের ফাঁকে মুখোমুখি মোদী-মেলোনি

0
75
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, হাসি বিনিময় করতে। বেশ কিছুক্ষণ কথাও বলেন তাঁরা। এর আগে জুন মাসে তাঁদের শেষ দেখা হয়েছিল কানাডার কানানাস্কিসে জি ৭ বৈঠকে দেখা হয়েছিল মোদী-মেলোনির। বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মেলোনির সুসম্পর্ক রাজনৈতিক মহলে চর্চার বিষয়।
ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। যা নজর এড়ায়নি দুই রাষ্ট্রনেতারই। নমোর সঙ্গে সেলফি তুলে মেলোনি নিজেই একবার বলেছিলেন, হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম।