গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ১৩ ফেরুয়ারি হোয়াইট হাউসে মোদী-ট্রাম্প বৈঠক!

    ১৩ ফেরুয়ারি হোয়াইট হাউসে মোদী-ট্রাম্প বৈঠক!

    0
    1002
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করা পরে এটিই হবে দু’জনের প্রথম বৈঠক।
    সোমবার বিদেশ মন্ত্রকের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে। ২৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে দু’জনের দীর্ঘ আলোচনা হয়েছিল। পরের দিন ট্রাম্প জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতেই মোদীর সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনের কথা জানিয়ে এক্স পোস্টে মোদী লিখেছিলেন, তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানিয়েছেন। দু’দেশ পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণে এবং বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করা হবে। ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে ট্রাম্পের।
    সেখানে মোদীর প্রতিনিধি হিসাবে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত ৭ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরেই তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদী।