
জীবনে প্রথম বড় পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ নিতে বললেও পরীক্ষার চাপ না-নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ দিল্লির এক বাগানে পরীক্ষা পে চর্চায় মোদী ছাত্রছাত্রীদের বলেছেন, জ্ঞান এবং পরীক্ষা দু’টি ভিন্ন জিনিস।
পরীক্ষাকে জীবনের সর্বস্ব হিসেবে দেখা উচিত নয়। দেশজুড়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেছেন, ছাত্রছাত্রীদের কোনও কিছুর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। পাশাপাশি তিনি তাদের পরিকল্পিতভাবে সময়ের ব্যবহার করতে বলেন। এছাড়াও প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে, সমৃদ্ধির জন্য পুষ্টি’ প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন ৷ পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তাঁর যেন তাঁদের সন্তানদের নিজেদের দেখানো মডেল হিসেবে ব্যবহার না করেন ৷ একই সঙ্গে আহ্বান জানান, অন্যদের সঙ্গে তুলনা না-করে বরং তাদের সমর্থন করার।
প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের ভালো ঘুমের গুরুত্ব তুলে ধরেন ৷ একই সঙ্গে বলেন যে, শিক্ষার্থীদের এমনটা ভাবা উচিত নয় যে, তারা পরীক্ষায় বেশি নম্বর না-পেলে তাদের জীবন নষ্ট হয়ে যাবে।
